| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

২-১ গোলে ওমানকে হারালো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৪ ২২:৪১:৪৯
২-১ গোলে ওমানকে হারালো বাংলাদেশ

আজ ২৪ মে মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় জেবিকে ফিল্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ২-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ হকি দল। দলের জয়ে আশরাফুল ইসলাম ও রকিবুল হাসান একটি করে গোল করেন।

এদিন মাত্র ছয় মিনিটের মাথায় আশরাফুল পেনাল্টি কর্নার থেকে প্রথমে গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু ১৭ মিনিটে রাশেদ আল ফাজারির ফিল্ড গোলে সমতায় ফেরে ওমান। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জয় নিষ্পত্তিসূচক গোলটি করেন রকিবুল।

ম্যাচে ওমান ছয়টি পেনাল্টি কর্নার পেলেও সেগুলো ভালোভাবে কাজে লাগাতে পারেনি। তবে বাংলাদেশ মাত্র তিনটি পেনাল্টি কর্নার পেলেও দুটি থেকেই গোল পেয়েছে।

২০১৩ সালের পর থেকে এ পর্যন্ত আজকের ম্যাচসহ ১২ বার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ছয়বার জিতল বাংলাদেশ। বাকি ছয়বার জিতেছে ওমান।

উল্লেখ্য, আগামী পরশু গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...