| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘কেজিএফ টু’ মুক্তির আগেই ৩৪৫ কোটির রেকর্ড

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ১৭:৫২:৫১
‘কেজিএফ টু’ মুক্তির আগেই ৩৪৫ কোটির রেকর্ড

বলিউড চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে 'কেজিএফ পার্ট ২' দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন ইয়াশ। বাণিজ্য বিশ্লেষকদের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে।

কর্ণাটকে অ্যাকশনধর্মী এই সিনেমার মুক্তিপূর্ব ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, হিন্দি ভার্সন থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটি রুপিতে।

মুক্তিপূর্ব ব্যবসা

কর্ণাটক : ১০০ কোটি রুপি

অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানা : ৭৮ কোটি রুপি

তামিলনাড়ু : ২৭ কোটি রুপি

কেরালা : ১০ কোটি রুপি

হিন্দি : ১০০ কোটি রুপি

আন্তর্জাতিক : ৩০ কোটি রুপি

সর্বমোট : ৩৪৫ কোটি রুপি

এর আগে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, প্রথম ১২ ঘণ্টায় এ সিনেমার এক লাখ সাত হাজার অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। মুক্তির আগেই সিনেমাটির আগ্রিম টিকেট বিক্রি থেকে আয় আনুমানিক ১৫-১৭ কোটি রুপি। ১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের জোর সম্ভাবনা রয়েছে।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...