অপু ভক্তদের জন্য দারুন সুখবর, পাবেন ডিনারের সুযোগ
রাজধানীর একটি রেস্তোরাঁয় গতকার সোমবার ডায়মন্ড হাউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডি এম ডি সৌমেন সাহা।
এই চুক্তি শেষে ক্রেতাদের উদ্দেশে নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘ডায়মন্ড হাউজের পণ্য দেখার পর আমি তাদের ডিজাইনের ভক্ত হয়ে গেছি। তাদের কালেকশন আমার ভালো লেগেছে। আমি গতদুই মাস তাদের ডায়মন্ড ব্যবহার করেছি। দামও হাতের নাগালে। আমার ভক্ত ও ক্রেতাদের উদ্দেশে বলতে চাই যে, এই ঈদে যারা বেশি ডায়মন্ড কিনবেন তাদের মধ্যে তিনজন ভাগ্যবান চাঁদরাতে আমার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।’
এ সময় জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনেই আমাদের বাংলা নববর্ষ বরণের দিন। বাংলা নববর্ষ আমাদের একটি সার্বজনীন বাঙালি উৎসব। প্রতিবছরই আমরা ঘটা করে বাংলা নববর্ষকে বরণ করি। করোনার কারণে গত দুই বছর এই উৎসবটি পালন করতে পারিনি। এ বছর রমজান উপলক্ষে বাংলা নববর্ষ আমরা হৈ-হুল্লোড়ের মধ্যে বরণ করতে পারব না। তারপরও বলব ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ইফতার ও সেহরির মধ্যে যেন বৈশাখের আমেজ থাকে তা আশা করছি।
অপু বিশ্বাসকে শুভেচ্ছাদূত হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৌমেন সাহা বলেন, ‘তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় স্বনামধন্য একজন নায়িকা। আমরা চেয়েছি তিনি আমাদের সঙ্গে যুক্ত হলে আমাদের প্রতিষ্ঠানটি দেশব্যাপী আরও নাম ছড়িয়ে পড়বে। সেই ভাবনা থেকে তাকে প্রস্তাব দিলে তিনি যাচাই-বাছাই করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। পণ্যের মানের ব্যাপারে আমরা বেশ সচেতন। কেউ নকল কিংবা নিম্নমানের প্রমাণ করতে পারলে তাকে দ্বিগুণ টাকা দেওয়া হবে।’
উল্লেখ্য, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন- বাপ্পি চৌধুরী। আর মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, সোলাইমান লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’, ডায়েল রহমানের ‘ঈসা খাঁ’, কলকাতায় সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমাগুলো।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
