| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীর-আলিয়ার বিয়ে, শহর ছাড়লেন দীপিকা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ১২:০৯:২৫
রণবীর-আলিয়ার বিয়ে, শহর ছাড়লেন দীপিকা

তিনি জানিয়েছে জানিয়েছিলেন, "রণবীর তাঁকে এক বার ঠকানোর পরে আবারও বিশ্বাস করেছেন দীপিকা। আবারও প্রতারণা! বারবার একই জিনিস ঘটনার পরে এক সময়ে তাঁদের সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বহু দিন পর্যন্ত মুখ দেখাদেখিও বন্ধ ছিল তাঁদের। কিন্তু দগদগে ছিল তাঁর ঘাড়ে প্রাক্তন প্রেমিকের নামের উল্কি। প্রেম রয়ে গিয়েছিল অনেক দিন। তবে একই ইন্ডাস্ট্রির মানুষ তাঁরা। ফলে নতুন করে বন্ধুত্ব তৈরি করতে হয়। ফেলে আসা তিক্ততা ভুলে পর্দায় একসঙ্গে কাজও করেন রণবীর-দীপিকা। তার পরে এক দিন আবার ভালবাসেন প্রকাশ-কন্যা। বিয়ে করেন রণবীর সিংহকে। এ বার রণবীর কপূরও সংসার পাততে চলেছেন। আনন্দবাজার অনলাইন প্রথম জানিয়েছিল, আগামী ১৫ এপ্রিল, অর্থাৎ বাঙালির নববর্ষের দিন সাতপাক ঘুরবেন রণবীর এবং আলিয়া ভট্ট।"

প্রাক্তন প্রেমিকের বিয়ের দিন চারেক আগেই মুম্বই ছাড়লেন দীপিকা। কেন? কোনও ভাবে কি পুরনো প্রেমিকের জন্য মন খারাপ হয়েছে তাঁর? পালাতে চাইছেন এই পরিস্থিতি থেকে? দীপিকা-ভক্তদের মনে এমনই ধারণা তৈরি হয়েছে।

সোমবার সন্ধ্যায় মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে দীপিকাকে। সবুজ রঙের পোশাক পরে হাসিমুখে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হেসেওছেন তিনি। কিন্তু হঠাৎ শহর ছাড়ার কারণ জানা যাচ্ছে না। তাই ভক্তদের অনুমান, টিনসেল নগরীজুড়ে প্রাক্তন প্রেমিকের বিয়ের মাতামাতিতে মন টিকছে না ‘গেহরাইয়া’র নায়িকার। তাই এই সিদ্ধান্ত।

দিন কয়েক আগে জানা গিয়েছিল, রণবীরের বিয়েতে তাঁর দুই প্রাক্তন দীপিকা এবং ক্যাটরিনা কইফ নিমন্ত্রিত। ৪৫০ জনের অতিথি তালিকায় ‘রণলিয়া’র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং সহকর্মীদেত সঙ্গে বলিউডের এই দুই নায়িকার নামও রয়েছে।

সূত্রের খবর, দীপিকা এবং ক্যাটরিনার সঙ্গে সব বিবাদ মিটে গিয়েছে রণবীরের। প্রত্যেকে নিজের মতো করে এগিয়ে গিয়েছেন নিজেদের জীবনে। এমনকী ফারহান আখতারের পরবর্তী ছবি ‘জি লে জারা’-তে ক্যাটরিনা, আলিয়া একসঙ্গে কাজও করছেন। কিন্তু এখন চিত্র খানিক আলাদাই। কারণ দীপিকা মুম্বইতেই থাকছেন না এই সময়ে। এ বার প্রশ্ন, বিয়ের ‘রিসেপশন’-এর সময়ে কি শহরে ফিরে এসে নিমন্ত্রণ রক্ষা করবেন ‘মস্তানি’?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...