| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চারজনের বিরুদ্ধে জায়েদ খানের আইনি নোটিশ

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৭:১৪:০৫
চারজনের বিরুদ্ধে জায়েদ খানের আইনি নোটিশ

২৯ জানুয়ারির পর আপিল বোর্ডের কার্যক্রম অবৈধ উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘নির্বাচনি তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকাল ৫টার পর থেকে আপিল বোড মৃত। একটি মেয়াদোত্তীর্ণ সংস্থা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছে, যার কোনো আইনগত ভিত্তিও নেই। শনিবারে নাকি একটি বৈঠক ডেকেছে সেখানে আমাকেও উপস্থিত থাকতে হবে, এই মর্মে আমার পিয়নের কাছে চিঠি ধরিয়ে দিয়েছে। আপিল বোর্ড ২৯ তারিখ বিকেল পাঁচটার পর আপত্তি নিষ্পত্তি করেছে নিপুণ পরাজয় মেনে নিয়ে সাক্ষর করে চলে গেছে। এখানেই আপিল বোর্ডের কাজ শেষ হয়ে গেছে। ’

নোটিশপ্রাপ্তির কথা স্বীকার করে সোহানুর রহমান সোহান কালের কণ্ঠকে বলেন, ‘আমার হাতে একটি আইনি নোটিশ এসেছে। এটা নির্বাচনকে নিয়েই। এখন আমাকে দেখে বুঝতে হবে আসলে কী বলা হয়েছে এতে। ’

‘সোহানুর রহমান সোহান উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন’ উল্লেক করে জায়েদ খান বলেন, ‘আপিল বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সোহান ভাই কিভাবে চিঠি পাঠান? নিয়মবহির্ভূতভাবে বিষয়টি নিয়ে তত্পরতা দেখানোয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে, আমাদের সঙ্গে আলাপ না করে আপিল বোর্ডকে নির্দেশনা দেওয়ায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে আইনি নোটিশ দিয়েছি। ’

উল্লেখ্য, শিল্পী সমিতির নির্বাচনের তফসিলের ১৩ নম্বর ধারায় রয়েছে, ‘নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল বোর্ডের নিকট ৫ হাজার টাকা জমা দিয়ে আপত্তি দাখিলের শেষ তারিখ ২৯ জানুয়ারি। আপিল দাখিলের সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। একই তারিখ বিকাল ৫টায় আপিল শুনানি ও নিষ্পত্তি করতে হবে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...