দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। বুধবার দাম কমানোর পর সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করা হয়। এরপর আর দাম সমন্বয় না হওয়ায় আজও একই দরে সোনা বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ২০ হাজার ৬৫ টাকা। সে হিসাবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ১৬৫ টাকা। এই মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ২৩ হাজার ৫৬৫ টাকা।
অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৬ হাজার ৪৫৫ টাকা। সে হিসাবে এক ভরি ১৮ ক্যারেট সোনার দাম প্রায় ১ লাখ ৯১ হাজার ৯৯৮ টাকা।
সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪৮৫ টাকা। সে হিসাবে এক ভরি সনাতন পদ্ধতির সোনার দাম প্রায় ১ লাখ ৫৭ হাজার ২৬৯ টাকা।
ভরিতে কমেছে ১ হাজার ১০৮ টাকা
এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। নতুন দরে ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেটসহ অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে।
গহনা কিনতে বাড়তি খরচ হবে
বাজুস জানিয়েছে, ঘোষিত সোনার দামের সঙ্গে ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি দিতে হবে। তবে গহনার নকশা, মান ও কাজের ধরন অনুযায়ী মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
অর্থাৎ, গহনা কেনার সময় শুধু ঘোষিত সোনার দাম নয়, এর সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও মজুরিও পরিশোধ করতে হবে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- দ্রুতই পে-স্কেলের গেজেট, প্রজ্ঞাপন এখন আইন মন্ত্রণালয়ে
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
