| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১১ ১৭:৩৯:৩৩
নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদনের পর প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া এগোলেও এখনো গেজেট জারি হয়নি। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের রেজল্যুশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। বর্তমানে প্রজ্ঞাপনটি আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। ভেটিং শেষ হওয়ার পর এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানানো হয়েছিল। তবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি।

এর আগে গত ২ সেপ্টেম্বর পে স্কেলের রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়। মুদ্রণ-সংক্রান্ত প্রক্রিয়া শেষে সেটি অর্থ মন্ত্রণালয়ে আসে। পরে প্রয়োজনীয় ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

জুডিশিয়ারি সার্ভিসের বিষয়েও জটিলতা

অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, জুডিশিয়ারি সার্ভিসের ভাতা ও বেতন ফিক্সেশনসহ কয়েকটি বিষয় নিয়ে জটিলতা থাকায় গেজেট প্রকাশে কিছুটা সময় লাগছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতা দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে অর্থ বিভাগ এতে সম্মতি দেয়নি। বিষয়টির পূর্ণাঙ্গ সমাধান না করেই নতুন বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদন ও ঘোষণা করা হয়। ফলে এখন এসব জটিলতা কীভাবে সমাধান করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

তবে সরকার গেজেট প্রকাশে অযথা বিলম্ব করতে চায় না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেই দ্রুত প্রজ্ঞাপন জারি করার চেষ্টা চলছে।

গেজেটেই স্পষ্ট হবে বেতন ও ভাতার হিসাব

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত বিভিন্ন খসড়া বা গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে চূড়ান্ত বেতন নির্ধারণ করা সম্ভব নয়। নতুন বেতন নির্ধারণের নিয়ম, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা এবং অবসর সুবিধা নিয়ে চূড়ান্ত নির্দেশনা প্রজ্ঞাপনেই স্পষ্ট হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সরকারি কর্মচারীদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ফিক্সেশনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। পাশাপাশি শিক্ষাভাতা ও বাড়িভাড়াসহ কয়েকটি ভাতা বাড়ানোর দাবিও রয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

সংশ্লিষ্টদের ধারণা, জটিলতাগুলো দ্রুত নিরসন করা গেলে আগামী সপ্তাহের শেষ নাগাদ নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে।

নতুন পে স্কেলে কত বাড়ছে বেতন

গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন করা হয়। নতুন কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা রয়েছে। আর ১২তম থেকে ২০তম গ্রেডে মূল বেতন বাড়বে ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

নতুন স্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১ জুলাই থেকে কার্যকর, তবে টাকা মিলবে ধাপে

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একবারে দেওয়া হবে না। মূল বেতন তিন ধাপে সমন্বয় করা হবে।

প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর করা হবে। পরবর্তী দুই ধাপে অবশিষ্ট অংশ সমন্বয় করা হবে। অন্যদিকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা নতুন হারে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

এখন সরকারি চাকরিজীবীদের অপেক্ষা শুধু চূড়ান্ত গেজেটের। প্রজ্ঞাপন প্রকাশ হলেই নতুন পে স্কেলের বেতন, ভাতা, ফিক্সেশন ও অন্যান্য সুবিধা নিয়ে থাকা অনিশ্চয়তার অবসান হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...