ঘরে বসে যেভাবে জানা যাবে এসএসসি পরীক্ষার ফল
নিজস্ব প্রতিবেদক: ঘরে বসেই জানা যাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। আগামী ১০ আগস্ট ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা এসএমএস এবং অনলাইনের মাধ্যমে সহজেই নিজেদের ফলাফল দেখতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। একই দিনে দেশের সব শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশিত হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি দুটি কেন্দ্রীয় ওয়েবসাইটেও পাওয়া যাবে।
অনলাইনে ফল দেখার ঠিকানা:
* eduboardresults.gov.bd
* educationboardresults.gov.bd
এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়ম:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস 2026
এরপর পাঠিয়ে দিতে হবে 16140 নম্বরে।
উদাহরণ:
* ঢাকা বোর্ড: `SSC DHA 123456 2026`
* মাদরাসা বোর্ড: `SSC MAD 123456 2026`
* কারিগরি বোর্ড: `SSC TEC 123456 2026`
ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে। প্রতিটি এসএমএসের জন্য ১.৩৯ টাকা (সব করসহ) প্রযোজ্য।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামী ১০ আগস্ট ফল প্রকাশের মধ্য দিয়ে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে।
এক ক্লিকে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
