পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং নতুন পে-স্কেলের গেজেট প্রকাশসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কয়েকশ কর্মচারী অংশ নিয়ে দাবি আদায়ের পক্ষে স্লোগান দেন।
সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়নের মহাসচিব বদরুল আলম সবুজসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, জাতীয় বাজেটে ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকরের ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছিল। কিন্তু এখনো গেজেট প্রকাশ না হওয়ায় তারা হতাশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা চরম আর্থিক সংকটে রয়েছেন। তাই দ্রুত গেজেট প্রকাশ করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান তারা।
তারা আরও জানান, গত ২৯ জুলাই সমন্বয় পরিষদের প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং কর্মচারীদের ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। কর্মচারী নেতারা বলেন, তারা প্রধানমন্ত্রীর আশ্বাসের ওপর আস্থা রাখতে চান।
কর্মচারীদের পাঁচ দফা দাবি
১. বেতন কমিশনের গেজেট প্রকাশ করে ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করতে হবে।
২. টাইমস্কেল, সিলেকশন গ্রেড ও শতভাগ পেনশন ব্যবস্থা পুনর্বহালসহ বৈষম্য দূর করতে জাতীয় সার্ভিস কমিশন ও স্থায়ী বেতন কমিশন গঠন করতে হবে।
৩. ওয়ার্কচার্জ, কন্টিনজেন্ট, মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগ এবং ন্যায্যমূল্যে মানসম্মত রেশন নিশ্চিত করতে হবে।
৪. সমকাজে সমবেতন, পদবি পরিবর্তন, আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল এবং শূন্যপদে রাজস্ব খাতে নিয়োগের পাশাপাশি সব পর্যায়ে পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে।
৫. আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী সব সরকারি দপ্তরের কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে বক্তারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
