| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নবম পে-স্কেল নিয়ে সর্বশেষ তথ্য জানালেন অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০১ ১০:৪২:৩৬
নবম পে-স্কেল নিয়ে সর্বশেষ তথ্য জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে দ্রুত প্রজ্ঞাপন জারি করে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির সঙ্গে নতুন পে-স্কেলের কোনো সম্পর্ক নেই। আইএমএফ এ বিষয়ে কোনো আপত্তি জানায়নি; বরং রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি নতুন বেতনকাঠামো নিয়ে সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে। কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পরই নতুন পে-স্কেল কার্যকর করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

এর আগে নবম জাতীয় বেতন কমিশন বর্তমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

অর্থ বিভাগ জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এ কারণে এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরে মূল বেতন বৃদ্ধি কার্যকর করা এবং পরবর্তী অর্থবছরে বিভিন্ন ভাতা বাস্তবায়নের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে সংশ্লিষ্ট কমিটি।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রায় ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এ লক্ষ্যে বাজেটে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...