নবম পে-স্কেল নিয়ে নতুন বার্তা দিলেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন বেতন কাঠামোর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পে-স্কেল বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হলেও তা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
নতুন পে-স্কেল কার্যকর হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে আইএমএফের ঋণের কোনো সম্পর্ক নেই।
গণমাধ্যমে পে-স্কেল নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ বিষয়ে বারবার মন্তব্য করতে তিনি আগ্রহী নন। সময় হলে সরকারই আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানাবে।
অর্থমন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পরই নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত প্রকাশ করা হবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
