২০২৭ সালের রমজান ও ঈদ কবে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সাল শেষ হওয়ার আগেই আগামী বছরের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে আগ্রহ দেখা দিয়েছে মুসলিমদের মধ্যে। জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের একটি সংবাদমাধ্যম।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের পবিত্র রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার।
সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে জানা গেছে, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, সেদিন চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসেবে ৭ ফেব্রুয়ারি (রোববার) শাবান মাস শেষ হয়ে ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিন স্থায়ী হতে পারে। সেক্ষেত্রে ৮ মার্চ (সোমবার) শেষ রোজা পালন করা হবে এবং ৯ মার্চ (মঙ্গলবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাসই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব সম্ভাব্য তারিখের ধারণা দিলেও রমজান ও ঈদের চূড়ান্ত ঘোষণা সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার এক দিন পর বাংলাদেশে রমজান ও ঈদ উদযাপিত হয়ে থাকে। তাই বাংলাদেশে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সৌদির ঘোষণার সঙ্গে সামান্য পার্থক্য হতে পারে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
