| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৯ ১০:০১:২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে এই দুই মাসে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২৩ দিন অবকাশ পাবেন। একই সময়ে পাঠদান কার্যক্রম চলবে মোট ৩৮ দিন।

ছুটির সূচি অনুযায়ী, আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ৯ দিনের সাপ্তাহিক ছুটি এবং ৩ দিনের সরকারি ছুটি। সরকারি ছুটিগুলো হলো ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী। ফলে আগস্টে মোট ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

সেপ্টেম্বর মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির পাশাপাশি নির্ধারিত সরকারি ছুটিও এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এ মাসেও শিক্ষার্থীরা ১৯ দিন শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুযোগ পাবেন।

তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া বা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারবে। তাই নির্ধারিত ছুটির পাশাপাশি স্থানীয় নির্দেশনাও অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, আগামী দুই মাসের এই ছুটির সূচি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের শিক্ষা কার্যক্রম ও ব্যক্তিগত পরিকল্পনা সাজাতে সহায়ক হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...