বাড়ল মুক্তিযোদ্ধা ভাতা!
নিজস্ব প্রতিবেদক: খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা বাড়িয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য মাসিক সম্মানী, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বিজয় দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।
নতুন এই সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আগের তুলনায় মাসিক ৫ হাজার টাকা বেশি পেয়ে এখন থেকে ৩০ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন। এছাড়া তারা উৎসব ভাতা হিসেবে ১০ হাজার টাকা, বিজয় দিবস উপলক্ষে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২ হাজার টাকা ভাতা পাবেন।
বীর বিক্রম ও বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। পাশাপাশি তারা উৎসব ভাতা ১০ হাজার টাকা, বিজয় দিবস ভাতা ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ২ হাজার টাকা পাবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক ২৩ হাজার টাকা মূল সম্মানী ভাতা পাবে। এছাড়া চিকিৎসা ভাতা ২ হাজার টাকা, খাদ্য ভাতা ৫ হাজার টাকা, উৎসব ভাতা ২৩ হাজার টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২ হাজার টাকা দেওয়া হবে।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী চারটি শ্রেণিতে ভাগ করে নতুন সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ শ্রেণির (৯৬ থেকে ১০০ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা, ‘বি’ শ্রেণির (৬১ থেকে ৯৫ শতাংশ অক্ষম) ২৮ হাজার টাকা, ‘সি’ শ্রেণির (২০ থেকে ৬০ শতাংশ অক্ষম) ২৩ হাজার টাকা এবং ‘ডি’ শ্রেণির (১ থেকে ১৯ শতাংশ অক্ষম) ২০ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন।
এছাড়া ‘এ’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা জীবদ্দশায় প্রতি মাসে অতিরিক্ত ৮ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন। তবে তাদের মৃত্যুর পর পরিবারের সদস্যরা এই অতিরিক্ত ভাতার সুবিধা পাবেন না।
সরকারের এই সিদ্ধান্তের ফলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
