| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ শেষ হতেই তাড়াহুড়ো করে অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৭ ১৪:৫৩:৪০
বিশ্বকাপ শেষ হতেই তাড়াহুড়ো করে অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মাত্র এক সপ্তাহ পর আন্তর্জাতিক রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি ছিল তার দীর্ঘ রেফারিং জীবনের শেষ ম্যাচ।

আর্জেন্টিনার সমর্থকদের কাছে ভিনচিচকে অনেকেই ‘অপয়া’ রেফারি হিসেবে দেখেন। কারণ, গত দুটি বিশ্বকাপে আলবিসেলেস্তেদের মাত্র দুটি পরাজয়ের ম্যাচেই প্রধান রেফারির দায়িত্বে ছিলেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের হার এবং ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের পরাজয়, দুই ম্যাচই পরিচালনা করেন ভিনচিচ।

গত ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে তিনি মোট পাঁচটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখান। উল্লেখযোগ্যভাবে, সবগুলো কার্ডই পেয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। ক্লাব ফুটবলেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করেন। চ্যাম্পিয়ন্স লিগের সেই ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড।

২০২৬ বিশ্বকাপে ফাইনালসহ মোট চারটি ম্যাচে দায়িত্ব পালন করেন এই স্লোভেনিয়ান রেফারি। বিশ্বকাপের ফাইনালই হয়ে থাকল তার রেফারিং জীবনের শেষ ম্যাচ।

৪৬ বছর বয়সী স্লাভকো ভিনচিচের অবসরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর ফুটবলের অন্যতম অভিজ্ঞ এই রেফারি বাঁশিতে শেষবারের মতো ফুঁ দিলেন বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চেই।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

ক্রীড়া প্রতিবেদক: আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে প্রথম ফিফা আসিয়ান কাপ। ৪ অক্টোবর ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...