| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিদের জন্য ভিসা চালু করল ভারত, আবেদন শুরু ২৮ জুন

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৫ ১৯:৪৪:২৭
বাংলাদেশিদের জন্য ভিসা চালু করল ভারত, আবেদন শুরু ২৮ জুন

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘ বিরতির পর সাধারণ ভ্রমণ ভিসা চালুর এ সিদ্ধান্তে ভারত ভ্রমণে আগ্রহীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনকালে এ ঘোষণা দেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। এর আগে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

দিনেশ ত্রিবেদী বলেন, সাধারণ ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু করতে পেরে তিনি আনন্দিত। আগামী ২৮ জুন, রোববার থেকে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন। পাশাপাশি মানবিক বিবেচনায় জরুরি মেডিকেল ভিসা প্রদানও আগের মতো অব্যাহত থাকবে।

প্রাথমিক পর্যায়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে ধাপে ধাপে এই সেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।

তিনি আশা প্রকাশ করেন, ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ, ভ্রমণ এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, এই সিদ্ধান্তে বাংলাদেশের সাধারণ মানুষও সন্তুষ্ট হবেন বলে তার বিশ্বাস।

এছাড়া সময়ে সময়েই ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করে আবেদনকারীদের অভিজ্ঞতা শুনবেন এবং গণমাধ্যমকর্মীদের মতামত গ্রহণ করবেন বলেও জানিয়েছেন দিনেশ ত্রিবেদী।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...