পবিত্র আশুরার ছুটি কবে: জানা গেল তারিখ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় ইসলামি নতুন বছরের প্রথম মাসের গণনা শুরু হচ্ছে বুধবার (১৭ জুন) থেকে। এর ধারাবাহিকতায় আগামী ২৬ জুন (শুক্রবার) সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে উদ্ভূত, যার অর্থ ‘দশ’। ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়।
ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনে বহু গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা সংঘটিত হয়েছে বলে ধর্মীয়ভাবে বিশ্বাস করা হয়। মুসলিম বিশ্বে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য, ইবাদত-বন্দেগি ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
