১১-২০ গ্রেডের যে ভাতা বাড়ছে পাঁচ গুণ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। প্রায় ১১ বছর পর প্রস্তাবিত নবম পে-স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্র বলছে, যে কোনো সময় এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ হতে পারে।
নতুন পে-স্কেলে সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীরা। তাদের মাসিক টিফিন ভাতা বর্তমান ২০০ টাকা থেকে এক লাফে ১ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে, যা বিদ্যমান হারের তুলনায় পাঁচ গুণ বেশি।
এই সুবিধা শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও এর আওতায় থাকবেন। ফলে মাঠপর্যায়ে কর্মরত বিপুল সংখ্যক কর্মচারী ও শিক্ষক সরাসরি উপকৃত হবেন।
জাতীয় বেতন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান বাজার পরিস্থিতিতে ২০০ টাকার টিফিন ভাতা বাস্তবতার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। কর্মচারীদের দৈনন্দিন ব্যয়, পুষ্টি ও কর্মদক্ষতার বিষয় বিবেচনায় নিয়ে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা করার সুপারিশ করেছে।
শুধু টিফিন ভাতাই নয়, নতুন পে-স্কেলে মূল বেতন ও অন্যান্য সুবিধাতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এর মধ্যে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া বৈশাখী ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ এবং সন্তানদের শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।
নতুন বেতন কাঠামোয় প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্যবিমা সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী সন্তান রয়েছে এমন কর্মচারীদের জন্য মাসিক অতিরিক্ত ২ হাজার টাকা ভাতা দেওয়ার সুপারিশও করা হয়েছে।
টিফিন ভাতা বৃদ্ধির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন মাঠপর্যায়ের কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের মতে, বর্তমান বাজারে ২০০ টাকার ভাতা কার্যত অপ্রতুল হয়ে পড়েছিল। নতুন হার কার্যকর হলে দৈনন্দিন ব্যয় সামাল দিতে কিছুটা স্বস্তি মিলবে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের অংশ হিসেবে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
