| ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া দিশা গ্রেপ্তার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ০১ ১৫:৪৮:৪৮
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া দিশা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। তাহসিফের সঙ্গে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে সময় কাটানো তরুণী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার আগে তাহসিফের সঙ্গে উত্তরার ওই রেস্টুরেন্ট ও বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দিশা। তাঁর সঙ্গে তাহসিফের সম্পর্ক কী ছিল এবং ওই সময় তাঁদের মধ্যে কী কথা হয়েছিল, তা তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় এর আগেও তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তাঁকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং উদ্ধার হওয়া আলামত যাচাই করছেন।

উল্লেখ্য, ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিশাকে গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে কী তথ্য পাওয়া যায়, এখন সেদিকেই নজর রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...