| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৬ ২০:১৬:৫৮
আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য এবার কোনো অতিরিক্ত ছুটি থাকছে না। সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিল থাকায় আলাদা করে আর বাড়তি ছুটি ভোগ করতে পারবেন না তারা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের আশুরার সম্ভাব্য ছুটি পড়ছে ২৬ জুন (শুক্রবার)। ওই দিন নির্বাহী আদেশে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় অতিরিক্ত কোনো ছুটি যোগ হচ্ছে না।

চাঁদ দেখা সাপেক্ষে আশুরার তারিখে পরিবর্তন হতে পারে। জানা গেছে, জিলহজ মাস ২৯ দিনে শেষ হলে মহররম মাস শুরু হবে ১৬ জুন, সে ক্ষেত্রে আশুরা পড়বে ২৬ জুন (শুক্রবার)। আবার জিলহজ মাস ৩০ দিনে পূর্ণ হলে মহররম শুরু হবে ১৭ জুন (শনিবার), তখন আশুরা পড়তে পারে ২৭ জুন (শনিবার)। দুই ক্ষেত্রেই দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়ছে।

এদিকে মহররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য নির্ধারিত ফোন নম্বর, জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, মহররম ইসলামি হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস। এই মাসের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। ইসলামি ইতিহাসে দিনটি বিশেষ মর্যাদা ও তাৎপর্য বহন করে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...