| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নবম পে স্কেল: ১০ম-২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে ৩৫ শতাংশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৬ ১০:০৭:২৪
নবম পে স্কেল: ১০ম-২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে ৩৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর আসছে। আগামী জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে নবম পে স্কেল কার্যকর করা হবে। তবে বেতন বৃদ্ধির পাশাপাশি বড় একটি পরিবর্তনও আসছে। নতুন পে স্কেল বাস্তবায়নের পর সরকারি চাকরিজীবীদের জন্য চালু থাকা ‘বিশেষ সুবিধা’ বাতিল করা হবে।

বর্তমানে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের সঙ্গে অতিরিক্ত ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা পান ১০ শতাংশ বিশেষ সুবিধা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই থেকে নবম পে স্কেল চালু হলে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন মোট ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে প্রায় ৪০ শতাংশ। তবে এর বিনিময়ে বাতিল হবে বিদ্যমান বিশেষ সুবিধা।

এ বিষয়ে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। অথচ জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে।

নতুন পে স্কেল বাস্তবায়ন হলে লাখো সরকারি চাকরিজীবীর আর্থিক স্বস্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...