| ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

১ জুলাই থেকে পে-স্কেল কার্যকর: সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত বাড়ছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৩ ১১:০৩:৪৪
১ জুলাই থেকে পে-স্কেল কার্যকর: সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর ঘোষণা এসেছে। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিষয়টি উঠে আসে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় জাতীয় সংসদে।

অর্থমন্ত্রী জানান, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা আগের বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এ সময় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছর থেকেই আংশিকভাবে নতুন বেতন কাঠামোর সুবিধা চালু হবে। পরে ধাপে ধাপে পূর্ণ সুবিধা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। বিভিন্ন গ্রেডে বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে।

সূত্র বলছে, পুরো কাঠামো তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হবে। পরবর্তী অর্থবছরে বাকি অংশ যুক্ত হবে। আর ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে।

বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত আরও বড় অঙ্কের অর্থ প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক বেতন পরিবর্তন

গ্রেড-১: ৭৮ হাজার → ১ লাখ ৬০ হাজার টাকা

গ্রেড-২: ৬৬ হাজার → ১ লাখ ৩২ হাজার টাকা

গ্রেড-৩: ৫৬,৫০০ → ১ লাখ ১৩ হাজার টাকা

গ্রেড-৪: ৫০ হাজার → ১ লাখ টাকা

গ্রেড-৫: ৪৩ হাজার → ৮৬ হাজার টাকা

গ্রেড-৬: ৩৫,৫০০ → ৭১ হাজার টাকা

গ্রেড-৭: ২৯ হাজার → ৫৮ হাজার টাকা

গ্রেড-৮: ২৩ হাজার → ৪৭,২০০ টাকা

গ্রেড-৯: ২২ হাজার → ৪৫,১০০ টাকা

গ্রেড-১০: ১৬ হাজার → ৩২ হাজার টাকা

গ্রেড-১১: ১২,৫০০ → ২৫ হাজার টাকা

গ্রেড-১২: ১১,৩০০ → ২৪,৩০০ টাকা

গ্রেড-১৩: ১১ হাজার → ২৪ হাজার টাকা

গ্রেড-১৪: ১০,২০০ → ২৩,৫০০ টাকা

গ্রেড-১৫: ৯,৭০০ → ২২,৮০০ টাকা

গ্রেড-১৬: ৯,৩০০ → ২১,৯০০ টাকা

গ্রেড-১৭: ৯ হাজার → ২১,৪০০ টাকা

গ্রেড-১৮: ৮,৮০০ → ২১ হাজার টাকা

গ্রেড-১৯: ৮,৫০০ → ২০,৫০০ টাকা

গ্রেড-২০: ৮,২৫০ → ২০ হাজার টাকা

নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাড়িভাড়া ও অন্যান্য ভাতা যুক্ত হলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মোট আয় আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট জয়ের সংখ্যায় সবার আগে ভারত। তবে জয়-হারের অনুপাতের হিসাবে দেশটিকেও ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের দৌড়ে হঠাৎ বদলে গেল হিসাব, এগিয়ে হ্যারি কেইন

ব্যালন ডি’অরের দৌড়ে হঠাৎ বদলে গেল হিসাব, এগিয়ে হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর জয়ের দৌড়ে শেষ মুহূর্তে জমে উঠেছে উত্তেজনা। পুরস্কারটির সম্ভাব্য বিজয়ী নিয়ে ...

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড ...