আজকের স্বর্ণের বাজারদর: ০৯ জুন ২০২৬
দেশের বাজারে আবারও পরিবর্তন এসেছে স্বর্ণ ও রুপার দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (৯ জুন) থেকে নতুন দর কার্যকর রয়েছে।
গত ৬ জুন বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন আসায় ভরিতে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। একইভাবে ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে ২ জুনের সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, যা তখন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে বেশিরভাগ সময়ই দাম বৃদ্ধি পেয়েছিল।
অন্যদিকে রুপার বাজারেও দাম কমেছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরিতে ৫ হাজার ২৪৯ টাকায়, যা আগের তুলনায় ৪০৮ টাকা কম।
এছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২২ বার বেড়েছে এবং ২০ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার দাম পরিবর্তন হয়েছিল, যেখানে বেশিরভাগ সময়ই দাম বৃদ্ধি দেখা গেছে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
