| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে হঠাৎ এক পণ্য রপ্তানি বন্ধ করল ভারত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৫ ১০:২৬:২৮
বাংলাদেশে হঠাৎ এক পণ্য রপ্তানি বন্ধ করল ভারত

নিজস্ব প্রতিবেদক: দেশীয় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। নতুন এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে চিনির দামে প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের দপ্তর থেকে বুধবার (১৩ মে) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম [এনডিটিভি] এ তথ্য জানিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাঁচা, সাদা ও পরিশোধিত—সব ধরনের চিনি রপ্তানি বন্ধ থাকবে। এর মাধ্যমে আগের ‘নিবন্ধিত’ রপ্তানি নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

ভারতের চিনি ও বায়ো-এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চিনির উৎপাদন পূর্বাভাস কিছুটা কমেছে। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি এবং মজুত কমে যাওয়ায় সরকার আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে কিছু ক্ষেত্রে ছাড়ও রাখা হয়েছে। যেসব চালানের পণ্য ১৩ মে’র আগে জাহাজে তোলা শুরু হয়েছে অথবা ইতোমধ্যে শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, সেগুলো রপ্তানির অনুমতি পাবে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার স্বার্থে অন্য দেশগুলোকে আলাদাভাবে রপ্তানির অনুমোদন দিতে পারবে ভারত সরকার।

এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে বিদ্যমান কোটার আওতায় চিনি রপ্তানি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারতের এই সিদ্ধান্তের পরপরই আন্তর্জাতিক বাজারে দামের প্রভাব দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, নিউইয়র্ক ও লন্ডনের বাজারে ইতোমধ্যে চিনির দাম বেড়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, ভারত রপ্তানি বন্ধ করায় এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ সরবরাহ সংকটে পড়তে পারে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে চিনির দামের অস্থিরতাও আরও বাড়তে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...