| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি, কোথায় কত দিন বন্ধ থাকবে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৮ ১৪:২০:৩০
শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি, কোথায় কত দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঘোষণা করা হয়েছে দীর্ঘ ছুটি। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় সর্বোচ্চ ২১ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি চলবে। এই সময়ের আগে ও পরের সাপ্তাহিক ছুটি যোগ হলে শিক্ষার্থীরা মোট ১৬ দিনের দীর্ঘ বিরতি উপভোগ করতে পারবেন।

কলেজ পর্যায়ে আলাদা করে গ্রীষ্মকালীন ছুটির উল্লেখ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজ শিক্ষার্থীরাও মোট ১৬ দিনের অবকাশ পাচ্ছেন।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি সবচেয়ে দীর্ঘ। ২৪ মে থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটিসহ মাদ্রাসায় টানা ২১ দিনের অবকাশ মিলছে।

এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও ঘোষণা করা হয়েছে দীর্ঘ ঈদ ছুটি। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ছুটির সমন্বয়ের কারণে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি অফিস খোলা থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে সাধারণত এক দিন পর ঈদ উদযাপিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে দেশে কোরবানির ঈদ হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।

তবে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত জানা যাবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...