চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম, বইয়েও আসছে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করতে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বছর থেকেই পাঠ্যবইয়ে ধাপে ধাপে পরিবর্তন আনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন শিক্ষাক্রমে শুধু মুখস্থনির্ভর পড়াশোনা নয়, বরং বাস্তব জীবনে কাজে লাগে এমন শিক্ষা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন কাঠামো তৈরি করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষের জন্য বর্তমান শিক্ষাক্রম পরিমার্জনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। একই সঙ্গে ২০২৮ সালের পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের প্রস্তুতিও চলছে।
এ লক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে ৩০০ জনের অংশগ্রহণে চার দিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও।
কর্মশালার সুপারিশ অনুযায়ী, আগামী বছর থেকেই পাঠ্যবইয়ে পরিবর্তন দেখা যেতে পারে। ইতিহাস বইয়ে বিভিন্ন ব্যক্তির অবদান নিরপেক্ষভাবে তুলে ধরা হবে। পাশাপাশি বিজ্ঞান বইয়ের ভাষাগত দুর্বলতা ও ভুলত্রুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন শিক্ষাক্রমে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি বিষয়ের সমন্বয় করা হবে। মাধ্যমিক পর্যায়ে অন্তত একটি কারিগরি বিষয় বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে। শ্রেণিকক্ষভিত্তিক মূল্যায়নের পাশাপাশি পরীক্ষাও চালু থাকবে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষাব্যবস্থায় কার্যকর পরিবর্তন আনতে হলে শুধু সামান্য সংশোধন নয়, বরং শিক্ষাক্রমে যুগোপযোগী পরিবর্তন আনতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রমের আওতায় সব শ্রেণির বই ছাপানো হবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
