জামাত-এনসিপি ভাঙনের ইঙ্গিত!
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।
রবিবার (৩ মে) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এনসিপিকে বিদায় জানানোর সময় এসে গেছে। শুভকামনা রইলো।”
তার এই সংক্ষিপ্ত মন্তব্য প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। অনেকেই বিষয়টিকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করছেন।
জানা গেছে, পোস্টটি প্রকাশের পর ১০ ঘণ্টার মধ্যে প্রায় ৬০ হাজারের বেশি প্রতিক্রিয়া (লাইক) এবং সাড়ে ৬ হাজারের মতো মন্তব্য এসেছে।
শাহরিয়ার কবিরের এই মন্তব্য ঘিরে সমর্থন ও সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে অনলাইনে।
সোহাগ/
