১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকর? প্রথম ধাপেই বাড়বে মূল বেতন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে এই নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্থিক চাপ সামলাতে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, যার প্রথম পর্যায়েই বাড়ানো হবে কর্মচারীদের মূল বেতন (Basic)।
নতুন কমিটি ও বাস্তবায়ন প্রক্রিয়া:
নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করতে সম্প্রতি ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বেতন কমিশন। এই কমিটি পে-স্কেল সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এর আগে গত বছর গঠিত ২১ সদস্যের কমিশন তথ্য সংগ্রহের কাজ শেষ করেছে। নতুন কমিটির সুপারিশের ওপর ভিত্তি করেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে।
কার্যকরের সময়কাল:
প্রাথমিকভাবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিক চালুর সুপারিশ করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। তবে এবার নতুন অর্থবছর অর্থাৎ ১ জুলাইকে লক্ষ্যমাত্রা ধরে কাজ করছে সরকার। এছাড়া চলতি বাজেটেও এ সংক্রান্ত কিছু বরাদ্দ রাখার প্রাথমিক আলোচনা চলছে।
কর্মসূচির ডাক:
এদিকে পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহৎ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত এই দাবির মাধ্যমে সরকারের ওপর চূড়ান্ত ঘোষণার চাপ সৃষ্টি করতে চাচ্ছেন সরকারি কর্মচারীরা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
