শনিবার সকালের মধ্যে দেশজুড়ে তীব্র কালবৈশাখী ও বজ্রপাতের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার সকালের মধ্যে রংপুর, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ শুক্রবার (১ মে) দুপুরে তার এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন। তার বিশ্লেষণ অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি যেমন থাকতে পারে:
রংপুর বিভাগ: রাত ১০টার পর থেকে ভোর ৫টার মধ্যে এই বিভাগের সব জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট ও রংপুরের কিছু এলাকায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে।
রাজশাহী বিভাগ: শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বিভাগের অধিকাংশ জেলায় হালকা বজ্রপাতসহ মাঝারি মানের বৃষ্টি হতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগ: দুপুর থেকে রাত ১২টার মধ্যে এই দুই বিভাগের সব জেলায় দফায় দফায় বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেটে রাতে আবারও বৃষ্টি নামতে পারে।
ঢাকা বিভাগ: ঢাকার উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোতে দুপুর থেকে ভোর ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
চট্টগ্রাম বিভাগ: বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে দুপুর থেকে রাত ১২টার মধ্যে হালকা বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
খুলনা ও বরিশাল বিভাগ: এই দুই বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী বা বৃষ্টির সম্ভাবনা আপাতত কম বলে জানানো হয়েছে।
আবহাওয়া গবেষকের মতে, কালবৈশাখীর এই সময়ে বজ্রপাত থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকা এবং নিরাপদ আশ্রয়ে থাকা জরুরি।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
