এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা: ১১ পেশায় যুক্ত হওয়া নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কড়া নির্দেশনা জারি করেছে সরকার। শিক্ষকতার পেশার পূর্ণকালীন সময় নিশ্চিত করতে মসজিদের ইমামতি, দোকান পরিচালনা, সাংবাদিকতা, আইন পেশা ও কোচিং সেন্টার পরিচালনাসহ মোট ১১টি অতিরিক্ত লাভজনক পেশায় শিক্ষকদের যুক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর নির্দেশনা অনুসরণ করে মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত চিঠি উপজেলার সব স্কুল-কলেজে পাঠানো হয়েছে।
কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, "মাউশি থেকে পাওয়া চিঠিটি আমরা নোটিশ আকারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছি। নির্দেশনা অমান্যকারী শিক্ষকের বিরুদ্ধে এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
কেন এই নিষেধাজ্ঞা?
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা একটি সম্মানজনক এবং পূর্ণকালীন রাষ্ট্রীয় আর্থিক সুবিধা পাচ্ছেন। তাদের পেশাগত দায়িত্ব ও সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই শিক্ষকতার পাশাপাশি অতিরিক্ত লাভজনক পেশায় সম্পৃক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।
যে ১১টি পেশায় নিষেধাজ্ঞা:
শিক্ষকদের জন্য নিষিদ্ধ ও সীমাবদ্ধ ঘোষণা করা পেশাগুলো হলো:
১. সাংবাদিকতা: বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সাংবাদিকতা বা গণমাধ্যম কার্যক্রমে যুক্ত হওয়া।
২. আইন পেশা: শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালতের সময় একই হওয়ায় আইন পেশায় নিযুক্ত হওয়া।
৩. কোচিং ও প্রাইভেট স্কুল: কোচিং সেন্টার পরিচালনা বা এতে শিক্ষকতা করা অথবা প্রাইভেট/কেজি স্কুল পরিচালনা করা।
৪. প্রকাশনা ব্যবসা: শিক্ষাবিষয়ক প্রকাশনা বা পাবলিকেশন্স বাণিজ্যে অংশগ্রহণ করা।
৫. হজ্ব বা পর্যটন ব্যবসা: হজ্ব এজেন্ট বা এর মার্কেটিং কার্যক্রমে যুক্ত হওয়া।
৬. সামাজিক পেশা: বিয়ের কাজী বা ঘটকালী পেশায় নিযুক্ত হওয়া।
৭. ক্ষুদ্র ব্যবসা: টং দোকান বা যেকোনো ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করা।
৮. ঠিকাদারি: ঠিকাদারি বা নির্মাণ ব্যবসায় সম্পৃক্ত থাকা।
৯. ধর্মীয় দায়িত্ব: মসজিদের পূর্ণকালীন ইমামত বা খতিবের দায়িত্ব পালন করা, যা শিক্ষকতার সময়কে প্রভাবিত করে।
১০. রাজনৈতিক সম্পৃক্ততা: রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী বা 'চাটুকার' হিসেবে নিয়োজিত থাকা।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষক যদি স্বেচ্ছাশ্রমে ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত থাকেন, তবে তা অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে যাতে তাদের মূল পেশাগত দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজ স্পেন বনাম অস্ট্রিয়া নকআউট ম্যাচ; পরিসংখ্যানে এগিয়ে কারা
- ৩০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, অস্ট্রিয়া বনাম স্পেন জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ; পরিসংখ্যানে কে এগিয়ে, যেভাবে দেখবেন
- ৯০ মিনিটের খেলা শেষ; পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, জানুন ফলাফল
- কেপ ভার্দে ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
- শেষ ১৬-তে পর্তুগাল বনাম স্পেন; পরিসংখ্যানে কার পাল্লা ভারী
- ভোরে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ; পরিসংখ্যান কার পক্ষে
- মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে, ফলাফল জানিয়ে দিল সুপারকম্পিউটার
- আজ রাত ১ টায় স্পেন বনাম অস্ট্রিয়া নকআউট ম্যাচ; যেভাবে দেখবেন
- ভোর ৪ টায় আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বেলজিয়াম বনাম সেনেগাল: জানুন ফলাফল
- ব্রাজিল ০, নরওয়ে ২; যেখানে এগিয়ে নরওয়ে
- আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের ভবিষ্যদ্বাণী করে আলোচনায় ঘানার সেই তান্ত্রিক
- লাফিয়ে কমে গেল এলপিজি গ্যাসের দাম
