| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ: ৬ ঘণ্টায় ঘনীভূত হয়ে নিম্নচাপের শঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২৫ ২৩:৩৮:২৪
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ: ৬ ঘণ্টায় ঘনীভূত হয়ে নিম্নচাপের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের দক্ষিণ দিকে অবস্থানরত একটি নতুন লঘুচাপ দ্রুত ঘনীভূত হচ্ছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস অনুযায়ী, এটি আগামী ৬ ঘণ্টার মধ্যেই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে তা আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বিডব্লিউওটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বর্তমান অবস্থান ও বাতাসের গতি

বিডব্লিউওটি জানিয়েছে, লঘুচাপ কেন্দ্রের ৫০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে প্রায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে, লঘুচাপটি বর্তমানে বাংলাদেশ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় ২,৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে।

নিম্নচাপের পূর্বাভাস ও সতর্কতা

সংস্থাটি আরও জানিয়েছে, লঘুচাপটি ক্রমশ উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে যদি পরিবেশ অনুকূল থাকে, তবে এটি আরও শক্তি সঞ্চয় করে সম্ভাব্য ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সমুদ্র উপকূলীয় এলাকার বাসিন্দাদের এবং জেলেদের এই লঘুচাপের গতিবিধি সম্পর্কে সতর্ক থাকার এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...