| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কিংবদন্তি শচীন ইমরান খানকে টপকে বিশ্বরেকর্ড গড়ছেন মুশফিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৯ ২০:৩১:২০
কিংবদন্তি শচীন ইমরান খানকে টপকে বিশ্বরেকর্ড গড়ছেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন। ২০০৫ সালে লর্ডসে অভিষেক হওয়া এই অভিজ্ঞ ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ার আজ পূর্ণ করলো দুই দশক।

দীর্ঘ ২০ বছর ১৭৭ দিন ধরে টেস্ট ক্রিকেট খেলার মাধ্যমে মুশফিক এখন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের দীর্ঘতম ক্যারিয়ারের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন। টেস্ট ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে খেলা ক্রিকেটারদের তালিকায় তিনি এখন তৃতীয় অবস্থানে আছেন।

এই তালিকায় সবার ওপরে আছেন ভারতের শচীন টেন্ডুলকার (২৪ বছর ১ দিন) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ইমরান খান (২০ বছর ২১৮ দিন)। মুশফিকের এই অর্জন দেশের ক্রিকেটে দীর্ঘস্থায়ী সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে শচীন টেন্ডুলকারের মতো দীর্ঘ সময় ধরে খেলা চালিয়ে গেলেও, ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বছরে বেশি টেস্ট খেলার সুযোগ না পাওয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ২০০ টেস্ট খেলার লক্ষ্য কার্যত অসম্ভব।

বর্তমানে ৩৮ বছর বয়সী মুশফিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং তার আন্তর্জাতিক ক্যারিয়ার এখন শুধু টেস্টেই সীমাবদ্ধ। চলমান এই টেস্ট সিরিজের পর তিনি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন কি না, তা নিয়ে এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর আলোচনা চলছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...