| ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

নির্বাচনের বাধায় আটকে গেল বেসরকারি শিক্ষকদের বদলি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৯ ১২:০২:১০
নির্বাচনের বাধায় আটকে গেল বেসরকারি শিক্ষকদের বদলি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি নিয়ে আবারও দুঃসংবাদ। আগামী জানুয়ারি মাসে বহুল প্রতীক্ষিত এই বদলি কার্যক্রম শুরুর কথা থাকলেও তা পেছানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আপাতত এই কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্যমতে, ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু নির্বাচনের সময় শিক্ষকরা পোলিং অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন, তাই এই মুহূর্তে বদলি প্রক্রিয়া চালু করা প্রশাসনিকভাবে জটিল। ফলে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মার্চ মাস থেকে বদলি কার্যক্রম কার্যকর করা হতে পারে। দীর্ঘ বছর একই প্রতিষ্ঠানে আটকে থাকা শিক্ষকদের জন্য এনটিআরসিএ-র সুপারিশের ভিত্তিতে এবং টেলিটকের সফটওয়্যারের মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সফটওয়্যার প্রস্তুত থাকা সত্ত্বেও নির্বাচনের কারণে শিক্ষকদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন শেষ হলেই দ্রুততম সময়ে বদলি প্রক্রিয়া শুরু করা হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...