| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ রাতে ভারী বর্ষণ হতে পারে যেসব জেলায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ৩১ ২২:৪৬:২৭
আজ রাতে ভারী বর্ষণ হতে পারে যেসব জেলায়

নিজস্ব প্রতিবেদক: দেশের ছয়টি জেলার ওপর দিয়ে শুক্রবার দিনগত রাতের মধ্যেই সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস।

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অফিস।

ঝড়ের ঝুঁকিতে যে ছয় জেলা:

নিম্নোক্ত অঞ্চলগুলোতে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে:

রংপুর

দিনাজপুর

রাজশাহী

বগুড়া

টাঙ্গাইল

ময়মনসিংহ

এই এলাকাগুলোর নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস:

শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:

* অধিকাংশ জায়গায়: রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগ।

* অনেক জায়গায়: ঢাকা, খুলনা ও সিলেট বিভাগ।

* কিছু কিছু জায়গায়: বরিশাল ও চট্টগ্রাম বিভাগ।

বিশেষ করে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এছাড়াও, এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...