দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির সতর্কতা
আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের (বুধবার থেকে সোমবার) জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে, আগামী দুই দিন (বৃহস্পতিবার ও শুক্রবার) ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে।
বৃষ্টির প্রবণতা:
* ভারি বর্ষণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে বৃহস্পতিবার ও শুক্রবার।
* বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে।
* শনিবার ও রবিবার দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যদিও প্রবণতা কিছুটা কমতে পারে।
* ঘূর্ণিঝড় 'মন্থা' দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় এই বৃষ্টিপাত হচ্ছে এবং পাঁচ দিনের পর এই প্রবণতা কমতে শুরু করবে।
*বৃহস্পতিবারের পূর্বাভাস: রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
সোহাগ/
