| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বাড়িভাড়া বৃদ্ধি: শিক্ষকদের জন্য সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১৬ ১৪:৩৮:০৫
বাড়িভাড়া বৃদ্ধি: শিক্ষকদের জন্য সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শিক্ষকেরা ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবি জানালেও আপাতত সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

অধ্যাপক আবরার বলেন, "সরকার শিক্ষকদের দাবি ও প্রত্যাশাকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং সাধ্যের সর্বোচ্চ প্রয়াসেই তাদের আর্থিক সুবিধা বাড়ানোর চেষ্টা করছে।"

তিনি আরও নিশ্চিত করেন যে, আগামী বছর নতুন বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে শিক্ষকদের জন্য আরও সম্মানজনক ও বাস্তবসম্মত একটি বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে।

শিক্ষা উপদেষ্টা এই প্রসঙ্গে আরও বলেন, "সরকার শুধু বেতন নয়, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের আধুনিকায়নেও গুরুত্ব দিচ্ছে। কারণ, সম্মান ও সক্ষমতা—এই দুটি বিষয়ই শিক্ষকের সামগ্রিক মর্যাদা নির্ধারণ করে।"

আরও পড়ুন- ৫%, ১০%, ১৫% ও ২০% হারে শিক্ষকদের বাড়িভাড়া নির্ধারণ

শিক্ষা উপদেষ্টার এই ঘোষণার ফলে শিক্ষক সমাজে নতুন আশার সঞ্চার হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকদের জীবনমান উন্নত হবে এবং শিক্ষাব্যবস্থায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...