| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ ভাতা: প্রস্তুতির বিষয়ে মাউশির নতুন তথ্য

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৬ ২২:৫০:৪৩
এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ ভাতা: প্রস্তুতির বিষয়ে মাউশির নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এই সংক্রান্ত প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, তবে দ্রুততম সময়ের মধ্যে প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, এদিনই শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের নিয়মিত বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেতন ছাড়ের প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী সপ্তাহেই ঈদ উৎসব ভাতার কার্যক্রম শুরু হবে।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল আগামী সপ্তাহে এই ভাতার প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাবে। মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী গণমাধ্যমকে এই প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শিক্ষকদের মনে জন্ম নেওয়া সংশয় দূর করে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, উৎসব ভাতার যাবতীয় প্রস্তুতিমূলক কাজ বর্তমানে চলমান রয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে, শিক্ষক-কর্মচারীরা পবিত্র ঈদুল ফিতরের আগেই তাদের উৎসব ভাতার অর্থ হাতে পাবেন।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...