| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৩ ২৩:৩২:১৮
পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গে অবৈধভাবে গরু, ষাঁড় ও মহিষ জবাই বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি নতুন একটি বিল আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে অনুমোদিত কসাইখানায় আইন মেনে পশু জবাইয়ের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার (২৩ নভেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে গোপনে ও অবৈধভাবে গরু জবাইয়ের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।

এ ক্ষেত্রে ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশনাও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কোথাও গোপনে বা অবৈধভাবে গরু জবাইয়ের ঘটনা ঘটলে সাধারণ মানুষ সরকারকে তথ্য দিতে পারবেন। এ ধরনের কোনো ঘটনার খবর থাকলে তাঁকে জানানোর আহ্বান জানান তিনি। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন শুভেন্দু অধিকারী।

অবৈধভাবে গবাদিপশু জবাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নতুন একটি বিল আনার পরিকল্পনার কথাও জানান তিনি। সরকারের লক্ষ্য, নতুন আইনি উদ্যোগের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিদ্যমান ব্যবস্থাকে আরও কার্যকর করা।

তবে অনুমোদিত কসাইখানায় পশু জবাইয়ের বিষয়ে আলাদা অবস্থান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, নির্ধারিত নিয়ম মেনে অনুমোদিত কসাইখানায় পশু জবাই করা হলে তাতে বাধা দেওয়া হবে না। অবৈধভাবে পশু জবাই এবং আইন মেনে পরিচালিত কসাইখানার কার্যক্রমকে একইভাবে বিবেচনা করা হবে না।

এদিকে মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ ও বয়স্ক গরুর পরিচর্যায় গোশালাগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি গোশালাকে বছরে সর্বোচ্চ এক লাখ রুপি পর্যন্ত সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় এ অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত মে মাসে পশ্চিমবঙ্গ সরকার গরু, ষাঁড় ও মহিষসহ গবাদিপশু জবাইয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় পশু জবাইয়ের আগে অনুমোদিত স্থানীয় কর্মকর্তা এবং সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্যসংক্রান্ত সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি নির্ধারিত ও অনুমোদিত কসাইখানার বাইরে পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নতুন বিল আনার উদ্যোগ, বিদ্যমান আইন প্রয়োগ এবং গোশালায় আর্থিক সহায়তার সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিমবঙ্গে গবাদিপশু জবাই নিয়ন্ত্রণ ও গরুর পরিচর্যা কার্যক্রম আরও জোরদার করতে চাইছে রাজ্য সরকার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...