ফ্যামিলি কার্ড নিয়ে বড় সুখবর!
পর্যায়ক্রমে মধ্য ও উচ্চবিত্তরাও পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের সব শ্রেণির নাগরিককে একটি সুশৃঙ্খল সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে বড় ঘোষণা দিয়েছে নবনির্বাচিত সরকার। প্রাথমিকভাবে হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে এই কর্মসূচি শুরু হলেও পর্যায়ক্রমে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও এই সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
বাস্তবায়ন পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা
মন্ত্রী জানান, বর্তমানে প্রতিটি পরিবারের দ্বারে দ্বারে গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। দেশে আনুমানিক সাড়ে ৪ কোটি পরিবার রয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে অন্তত ২ থেকে আড়াই কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, কার্ড পাওয়া নাগরিকের অধিকার। তাই প্রথম ধাপে হতদরিদ্র ও দরিদ্রদের অগ্রাধিকার দেওয়া হলেও পরবর্তী ধাপে দেশের সব শ্রেণির মানুষকে এই কার্ড প্রদান করা হবে।
উন্নয়ন ও সমসাময়িক প্রসঙ্গ
এর আগে মন্ত্রী দিনাজপুরে বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার, বাবা ইস্কান্দার মজুমদার এবং সাবেক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি বলেন, এই জেলার উন্নয়নের পেছনে বেগম খালেদা জিয়ার পরিবারের বিশেষ অবদান রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও এই অঞ্চলের প্রতি অত্যন্ত আন্তরিক। যেকোনো সময় প্রধানমন্ত্রী দিনাজপুর সফর করতে পারেন বলেও তিনি ইঙ্গিত দেন।
আইন-শৃঙ্খলা বিষয়ে কঠোর অবস্থান
মতবিনিময় সভায় মন্ত্রী নবাবগঞ্জে ৭ বছরের শিশু হত্যার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তিনি জানান, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সামাজিক নিরাপত্তার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের দাম: ২২, ২১ ও ১৮ ক্যারেটে কত
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- Redmi 17C 5G লঞ্চ, থাকছে ৬.৯ ইঞ্চির ১২০Hz ডিসপ্লে ও ৬,০০০mAh ব্যাটারি
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- মোটরসাইকেল প্রেমীদের বড় সুখবর!
- ৫ ও ৫ বছরে উচ্চতর গ্রেডের সুপারিশ বহালের দাবি
- পে-স্কেলে সুখবর, সেপ্টেম্বরেই আসছে গেজেট!
- নবম পে-স্কেলের গেজেট কবে, অক্টোবরেই নতুন বেতন
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের ৭ নির্দেশনা
- Poco F9 Ultra-তে থাকছে Snapdragon 8 Elite Gen 5, নিশ্চিত করল Poco
- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি গুজব
