শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রে এ কাজ করা হবে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কখন থেকে কখন বিদ্যুৎ থাকবে না?
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নির্ধারিত সময় অনুযায়ী, টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা রয়েছে।
কেন বন্ধ থাকবে বিদ্যুৎ?
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও গুণগত মান উন্নত করার লক্ষ্যে ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
তাই শনিবার বিদ্যুৎ বন্ধের সময় বিবেচনায় রেখে প্রয়োজনীয় কাজ ও প্রস্তুতি আগেই সেরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
সোহাগ/
