| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার যেসব এলাকায় সাড়ে টানা ৫ ঘন্টা বিদ্যুৎ থাকবে না 

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৭ ২০:০২:৩৫
শনিবার যেসব এলাকায় সাড়ে টানা ৫ ঘন্টা বিদ্যুৎ থাকবে না 

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, পর্যায়ক্রমে মোট সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটা হবে।

নেসকোর রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোন এলাকায় কখন বিদ্যুৎ থাকবে না?

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত মিয়াপুর টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন ১১ কেভি মিয়াপুর, দামকুড়া ও কসবা ফিডারের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হড়গ্রাম টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন ১১ কেভি নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

কেন বন্ধ থাকবে বিদ্যুৎ?

নেসকো জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছপালার শাখা-প্রশাখা কাটা হবে। এ কাজ নিরাপদে সম্পন্ন করতেই নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো।

তাই শনিবার এসব এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ না থাকার সময় বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

একটু পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

একটু পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ শুক্রবার (২৭ নভেম্বর) মাঠে নামছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ কোস্টারিয়া। ...

কিছুক্ষণ পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

কিছুক্ষণ পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live যেভাবে দেখবেন

আর কিছুক্ষণের অপেক্ষা। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ...