| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৭:৩৯:১১
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য শনিবার ২৮ ফেব্রুয়ারি সিলেটের বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিউবো জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলো হলো— লাক্কাতুরাস্থ উপকেন্দ্রের আওতাধীন ঘোপাশাল ফিডার, কাকুয়ারপাড় ফিডার, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের বিভিন্ন এলাকা, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব এবং ফরিদাবাদ হাউজিং।

এছাড়াও এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার সংলগ্ন এলাকা, পর্যটন, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তবে জানানো হয়েছে যে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...