| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১২:৫৪:১৭
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ৫ অথবা ৮ মার্চের মধ্যে এই বেতন পরিশোধ করা হতে পারে।

বুধবার ২৫ ফেব্রুয়ারি মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল ফেব্রুয়ারি মাসের বেতনের খসড়া প্রস্তাবনা তৈরি সম্পন্ন করেছে। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি এই প্রস্তাবনাটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বেতন ছাড়ের প্রক্রিয়া

সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতি মাসের শেষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ অনলাইনে বেতনের প্রস্তাব পাঠান। এরপর মাউশি সেই বিল যাচাই-বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে সমন্বয় করার পর চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে বেতনের অর্থ নির্ধারিত ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়।

সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহের শেষ দিকে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...