স্বপ্নে সাপ দেখলে কী হয়: ইসলামের নির্দেশনা ও করণীয়
নিজস্ব প্রতিবেদক: মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তার আত্মা এক ধরনের রহস্যময় জগতে প্রবেশ করে, যেখানে সে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন দৃশ্য দেখে এবং অনুভব করে। ইসলামে ঘুমকে কেবল শারীরিক বিশ্রাম নয়, বরং মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত হিসেবে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, 'আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ'। (সুরা নাবা : ৯-১০)
ইসলামে স্বপ্নের প্রকারভেদ
ইসলাম ধর্ম স্বপ্নকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছে:
১. আর-রু’ইয়া (সত্য স্বপ্ন): এটি আল্লাহর পক্ষ থেকে আসা কল্যাণকর স্বপ্ন। এটি সুসংবাদ বা সতর্কবার্তা হিসেবে আসে।
২. আল-হুলম (দুঃস্বপ্ন): এটি শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান মানুষকে ভয় দেখাতে বা বিপথে নিয়ে যেতে এই ধরনের স্বপ্ন সৃষ্টি করে।
অনেকেই স্বপ্নে সাপ বা হিংস্র প্রাণী দেখার কথা বলে ভয় পান এবং জানতে চান— স্বপ্নে সাপ দেখলে কী হয়? এতে কোনো বড় ক্ষতির আশঙ্কা আছে কি না।
স্বপ্নে সাপ দেখা এবং হাদিসের নির্দেশনা
ইসলামী পণ্ডিতদের মতে, স্বপ্নে সাপ বা হিংস্র জীবজন্তু দেখা গেলে, কোনো কোনো ক্ষেত্রে এটি শত্রুদের ইঙ্গিত হতে পারে, অর্থাৎ আপনার চারপাশে শত্রু রয়েছে।
তবে প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, হিংস্র কোনো জন্তু— যেমন সাপ বা বাঘ আপনাকে তাড়া করছে এমন স্বপ্ন দেখলে তার দুটি ব্যাখ্যা হতে পারে:
১. শয়তানের কুমন্ত্রণা: শয়তান মানুষকে পেরেশানি বা হয়রানি করার জন্য এই ধরনের স্বপ্ন দেখাতে পারে। এগুলো সাধারণত ব্যাখ্যাহীন হয়।
২. জাদু বা দুষ্ট জিনের প্রভাব: অনেক সময় কারো ওপর যদি কালো জাদু করা হয় বা দুষ্ট জিনের ভর থাকে, তখন সে এমন স্বপ্ন দেখে থাকে।
খারাপ স্বপ্ন দেখলে করণীয়: হাদিসে যা বলা আছে
হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে। নবীজি (সা.) দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখলে উম্মতদের জন্য কিছু করণীয় শিখিয়ে দিয়েছেন:
১. আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা: খারাপ স্বপ্ন দেখলে এর ক্ষতি এবং শয়তানের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।
২. বাম দিকে থুথু ফেলা: আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পাশাপাশি বাম দিকে তিনবার থুথু ফেলতে বলা হয়েছে। (তিরমিজি : ৩৪৫৩)
৩. কারও কাছে বর্ণনা না করা: আবূ কাতাদা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখলে তা যেন কারও কাছে বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। (বোখারি : ৬৫৬৮)
আরও পড়ুন- ২টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি কালো জাদুর শিকার
আরও পড়ুন- সত্যিই কি রাসুলুল্লাহ (সাঃ) স্বপ্নে দেখা যায়
অতএব, স্বপ্নে সাপ বা কোনো ভয়ংকর কিছু দেখলে অযথা আতঙ্কিত না হয়ে হাদিসের নির্দেশনা অনুযায়ী আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করাই বুদ্ধিমানের কাজ।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ মে ২০২৬
- আজকের সোনার বাজারদর: ২৪ মে ২০২৬
- বিশ্বকাপে কোচদের দাপটে শীর্ষে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে ফ্রান্স
- সোমবার থেকে টানা ঈদের ছুটি শুরু, যারা পাবেন না ছুটি
- দুপুরের আগেই ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
- নতুন পে-স্কেল: কার কত বাড়ছে বেতন, কোন গ্রেডে কত সুবিধা
- দেশের বাজারে আজ একভরি সোনার
- আজকের সোনার বাজারদর: ২৫ মে ২০২৬
- হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, যা জানা গেল
- পাকিস্তানে ভয়াবহ ট্রেন বিস্ফোরণ, নিহত অন্তত ২৪, আহত বহু
- চোটের ধাক্কায় বিশ্বকাপ পরিকল্পনায় বদল আনছে আর্জেন্টিনা
- কোরবানির চামড়া নিয়ে বড় সুখবর
- সীমান্তে ভয়াবহ মাইন বিস্ফোরণ, প্রাণ গেল ৩ বাংলাদেশির
- বাজারে সরাসরি সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি, লিটারে মিলবে ১৪ টাকা কমে
- যেসব যাত্রীর জন্য ট্রেন ভাড়ায় ২৫% ছাড়!
