| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৯ ২২:৪৬:৪৪
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: মেরামত ও সংস্কার কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় আগামী মঙ্গলবার (৩০ অক্টোবর) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর পক্ষ থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি মেরামত, সংস্কার এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এই সময় লাক্কাতুরা উপকেন্দ্র ও আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:

১. লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন (বড়বাজার ফিডার):

* খাসদবির প্রাইমারি স্কুল* ইসরাইল মিয়ার গলি* দারুস সালাম মাদ্রাসা রোড* বড় বাজার ও এর আশপাশ এলাকা

২. আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন:

* আম্বরখানা (আংশিক)* মনিপুরি বস্তি* ফাজিলচিশত* সুবিদবাজার মিতালি গলি* জালালাবাদ* পিরমহল্লা (পূর্ব ও পশ্চিম)* ঘূর্ণি আবাসিক এলাকা* দত্তপাড়া* আম্বরখানা কলোনি* মজুমদারি* সৈয়দ মুগনি* লেচুবাগানা* প্রভাতী* পীরমহল্লা* হাউজিং এস্টেটের একাংশ এবং এর আশাপাশ এলাকা

বিউবো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায়, তাহলে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য স্থানীয় অধিবাসীদের প্রতি তারা ক্ষমাপ্রার্থী।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...