| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

গ্রেফতারের ভয়ে আকাশেই পাল্টে গেল নেতানিয়াহু গন্তব্য

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৬ ২২:০১:৪৩
গ্রেফতারের ভয়ে আকাশেই পাল্টে গেল নেতানিয়াহু গন্তব্য

গাজায় চলমান সংঘাত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি তাঁর যুক্তরাষ্ট্র সফরের পথে অস্বাভাবিক ও দীর্ঘ রুট বেছে নিয়েছেন।

নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৫ সেপ্টেম্বর ভোরে নেতানিয়াহুর ফ্লাইটটি ইউরোপের স্বাভাবিক আকাশপথ এড়িয়ে যায়।

* ফ্লাইট ট্র্যাকারদের তথ্য অনুযায়ী, বিমানটি ফ্রান্সসহ মধ্য ইউরোপের আকাশসীমা এড়িয়ে ভূমধ্য সাগর, গ্রিস ও ইতালি সীমান্ত ঘেঁষে জিব্রালটার প্রণালী দিয়ে আটলান্টিকে প্রবেশ করে।

* পরিবর্তিত এই রুটের কারণে তাঁর যাত্রাপথ অন্তত ৬০০ কিলোমিটার বেড়ে যায়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আইসিসি'র গ্রেফতারি পরোয়ানার আশঙ্কাই এর মূল কারণ।

আইসিসি'র সদস্য আয়ারল্যান্ড ও স্পেন ইতোমধ্যে ঘোষণা করেছে যে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলেই তাঁকে গ্রেফতার করা হবে। যদিও ইসরায়েল ফ্রান্সের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল, তবে বিমানটি বাস্তবে সেই রুট ব্যবহার করেনি।

এই সফরে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে সাংবাদিকদের বাদ দেওয়া হয়। এর আগেও, চলতি বছরের ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর ফ্লাইটকে দীর্ঘ পথ নিতে হয়েছিল। এই ঘটনাগুলো আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর আইনি ঝুঁকির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...