| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আলাদা রাজ্যের দাবিতে ভারতে বিক্ষোভ-সহিংসতা, নিহত ৫

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৪ ২২:৪৯:০৮
আলাদা রাজ্যের দাবিতে ভারতে বিক্ষোভ-সহিংসতা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: আলাদা রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলে (Sixth Schedule) অন্তর্ভুক্তির দাবিতে ভারতের লাদাখে ব্যাপক বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা রাজধানী লেহতে ক্ষমতাসীন বিজেপির দলীয় কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাস এবং গুলিতে হতাহতের খবর পাওয়া গেছে।

পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এক সংবাদ সম্মেলনে দাবি করেন, "পুলিশের গুলিতে তিন থেকে পাঁচজন তরুণ মারা গেছেন। এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন বলে আমাদের কাছে খবর আছে, তবে আমরা সঠিক সংখ্যা জানি না।"

কীভাবে শুরু হলো সহিংসতা

আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র ও যুব সংগঠনগুলো লেহতে হরতালের ডাক দেওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়। গতকাল মঙ্গলবার অনশনরত দুই প্রবীণ ব্যক্তি অচেতন হয়ে পড়লে তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কংগ্রেস নেতা শেরিং নামগিয়েল জানান, এই খবর শুনে শিক্ষার্থীরা আজ (বুধবার) হরতালের ডাক দেয় এবং অনেক মানুষ অনশনস্থলের দিকে যায়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পরিস্থিতি দেখেই বিক্ষুব্ধ তরুণেরা বিজেপি কার্যালয়ের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

সোনম ওয়াংচুকের আবেদন ও অনশন প্রত্যাহার

১৫ দিন ধরে চলা অনশনের নেতৃত্ব দিচ্ছিলেন সোনম ওয়াংচুক। তবে সহিংসতা শুরু হওয়ার পর তিনি অনশন তুলে নেওয়ার ঘোষণা দেন।

ওয়াংচুক সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "সহিংসতা সঠিক পথ নয়।" পরে তিনি এক্স-এ (সাবেক টুইটার) দুঃখ প্রকাশ করে লেখেন:

"লেহতে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ পথের বার্তা আজ ব্যর্থ হলো। আমি তরুণদের অনুরোধ করছি, অনুগ্রহ করে এ ধরনের বোকামি বন্ধ করুন। এটি আমাদের আন্দোলনের ক্ষতি ছাড়া আর কিছুই করেনি।"

উল্লেখ্য, সোনম ওয়াংচুকের জীবন নিয়েই নির্মিত হয়েছিল আমির খানের জনপ্রিয় সিনেমা 'থ্রি ইডিয়টস'।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...