সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মোদির নতুন কৌশল
নিজস্ব প্রতিবেদক: আমেরিকার পক্ষ থেকে উচ্চ শুল্ক আরোপ ও ভারতীয়দের জন্য ভিসা ফি বাড়ানোর মতো বিষয়গুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ট্রাম্প প্রশাসনকে 'উচিত শিক্ষা' দিতে তিনি নতুন একটি কৌশল নিয়েছেন। সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মোদি ভারতীয়দের বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
মোদি তার ভাষণে বলেন, "বিশ্বে আমাদের বড় কোনো শত্রু নেই, যদি আমাদের কোনো শত্রু থাকে তবে তা হলো অন্যান্য দেশের ওপর আমাদের নির্ভরতা।" তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত যে যুক্তরাষ্ট্রের দিকেই ছিল, তা স্পষ্ট। তিনি বিশ্বাস করেন, দেশীয় পণ্যের চাহিদা বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে।
মোদির এই আহ্বানের পর তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন ব্র্যান্ড বর্জনের প্রচারণা শুরু করেছে। এতে ম্যাকডোনাল্ডস, পেপসি, কোকাকোলা এবং অ্যাপলের মতো জনপ্রিয় মার্কিন ব্র্যান্ডগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ভারতের স্থানীয় শিল্প খাত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দীর্ঘকাল ধরে ভারত যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্যের একটি বড় বাজার। তাই মোদির এই পদক্ষেপ নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
আহমেদ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
