| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চমক নিয়ে ঘোষণা হল ব্যালন ডি’অর ২০২৫ বিজয়ীর নাম

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৩ ০৭:২৩:১১
চমক নিয়ে ঘোষণা হল ব্যালন ডি’অর ২০২৫ বিজয়ীর নাম

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। তিনি বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলে এই পুরস্কার অর্জন করেন।

একই অনুষ্ঠানে টানা তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি। প্রথম নারী ফুটবলার হিসেবে তিনি তিনবার এই সম্মাননা পেলেন, যা তাকে ছাড়িয়ে নিয়ে গেছে বার্সেলোনার আরেক তারকা আলেক্সিয়া পুতেয়াসকে, যিনি দুইবার এই পুরস্কার জিতেছিলেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে 'ফ্রান্স ফুটবল' ম্যাগাজিন তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়।

দেম্বেলের দুর্দান্ত মৌসুম

২৮ বছর বয়সী দেম্বেলে পিএসজির হয়ে গত মৌসুমটি দুর্দান্ত কাটিয়েছেন। তার অসামান্য অবদানে ফরাসি জায়ান্টরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান এবং ফরাসি কাপ জিতে ট্রেবল পূর্ণ করে। এই পুরস্কারটি যে তার প্রাপ্য, সে ব্যাপারে অনেকেই একমত ছিলেন।

গত মৌসুমে ৫৩টি ম্যাচ খেলে দেম্বেলে ৩৫টি গোল করেন এবং ১৬টি গোলে সরাসরি সহায়তা করেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি ৫৫টি ম্যাচে ১৮টি গোল এবং ২৫টি অ্যাসিস্ট করেন।

নারীদের ফুটবলে বনমাতির দাপট

অন্যদিকে, নারীদের ফুটবলে ২৭ বছর বয়সী আইতানা বনমাতি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। গত মৌসুমে বার্সেলোনা নারী দলের হয়ে তিনি ঘরোয়া ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬টি গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন তিনি এবং উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম-সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

উল্লেখ্য, ব্যালন ডি'অর পুরস্কার দেওয়ার নিয়মে ২০২২ সালে পরিবর্তন আনা হয়। এখন বর্ষব্যাপী পারফরম্যান্সের বদলে ইউরোপিয়ান ফুটবলের একটি মৌসুমের (আগস্ট থেকে জুলাই) পারফরম্যান্স বিবেচনা করা হয়।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...