| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তেই বেরিয়ে এলো গুপ্তধন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২২ ১৬:৩১:৫৯
চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তেই বেরিয়ে এলো গুপ্তধন

নিজস্ব প্রতিবেদক: রূপকথার গল্প যেন বাস্তবে ধরা দিল। মাটির নিচে গুপ্তধনের সন্ধান পাওয়ার এক রোমাঞ্চকর ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। একটি দোকানের জন্য মাটি খুঁড়তে গিয়ে প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম ওজনের প্রাচীন রুপার মুদ্রার একটি কলস উদ্ধার করা হয়েছে। এতে মোট ১ হাজার ৮৭৬টি মুদ্রা পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত ২০ সেপ্টেম্বর সকালে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে। দোকান নির্মাণের জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিলেন শহিদুল ইসলাম। হঠাৎ চার ফুট গভীর থেকে মেশিনের সঙ্গে একটি পিতলের কলস উঠে আসে। কলসের ভেতর কয়েন দেখে তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।

মুদ্রার ওজন ও ঐতিহাসিক মূল্য

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কলসটি উদ্ধার করে। স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে কলসটি খুলে মুদ্রাগুলো ওজন করা হয়। গুনে দেখা যায়, মোট ১ হাজার ৮৭৬টি মুদ্রা রয়েছে, যেগুলোর ওজন প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম। এগুলো ১৮৬৫ থেকে শুরু করে ১৯০৮ সাল পর্যন্ত অর্থাৎ ব্রিটিশ আমলের রুপার মুদ্রা।

স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের মতে, রুপা হিসেবে প্রতিটি মুদ্রার দাম প্রায় ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। তবে এর ঐতিহাসিক দিক বিবেচনা করলে উদ্ধার হওয়া এই প্রাচীন গুপ্তধনের বর্তমান মূল্য আরও কয়েক গুণ বেশি।

আইনগত পদক্ষেপ

এই বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ব্রিটিশ আমলের রুপার মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এই মূল্যবান মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সোহাগ/

ট্যাগ: গুপ্তধন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...